Megestrol, এক ধরনের progestin medication। Progestin হল ফিমেইল হরমোন Progesteron এর synthetic form, সহজ বাংলা ভাষায় কৃত্রিম progesteron. Megestrol, ফিমেইল সেক্স হরমোন প্রোজেস্টেরন এর মতোই শরীরে প্রভাব তৈরি করে। Menstruation cycle এর খুবই ইম্পরট্যান্ট একটা হরমোন হল এই প্রোজেস্টেরন। সাথে সাথে প্রোজেস্টেরন ব্রেস্ট ডেভলপমেন্ট করে, nervous system এ প্রোজেস্টেরনের ইফেক্ট আছে, (যেহেতু প্রোজেস্টেরন নিউরোস্টেরয়েড), স্কিন ইলাস্টিসিটি আর হাঁড়ের স্ট্রেংথ বাড়ায়, "smooth muscle" রিলাক্স করে, পিত্তথলির কন্ট্রাকশান কমায় আর অবশেষে ইনসুলিন release এর খুবই ইম্পরট্যান্ট একটা সিগনাল হিসেবে কাজ করে।
শুরু করবো, প্রোজেস্টেরনের শেষের ফাংশনটি দিয়ে। এই যে প্রোজেস্টেরন, ইনসুলিন রিলিজের খুবই ইম্পরট্যান্ট একটা সিগনাল হিসেবে কাজ করছে, তাই আমরা বলতে পারি, প্রোজেস্টেরন যদি বেশি থাকে তাহলে বেশি বেশি ইনসুলিন ও রিলিজ হবে। আর বেশি বেশি ইনসুলিন, ক্ষুধা অনেক বেশি বাড়িয়ে দিবে, তার ফুড ইনটেইক বেড়ে যাবে, মিষ্টি খেতে অনেক ভালো লাগবে। প্রথমেই বলেছিলাম, megestrol acetate হল একধরনের কৃত্রিম প্রোজেস্টেরন। তাই megestrol খেলে একজন ব্যক্তির Appetite বাড়বে। এই পর্যন্ত কেউ সমস্যা খুঁজে পাবেন না, তা আমি জানি। সমস্যাটা শুরু করছি এখন।
সমস্যা হল, কতিপয় জিম ট্রেইনার, ফার্মেসির হাতুড়ে ডাক্তার, হুদাই কিছু না বুইঝা মুখাস্ত করে এমবিবিএস পাশ করা মূর্খ ডাক্তার,(এরা মূলত মেডিসিন লিখে ঔষধ কোম্পানির MR-দের কথা শুনে), পেশেন্ট এর Appetite বাড়ানোর জন্য Megestrol প্রেস্ক্রাইব করছেন। অনেক চিকন-চাকন টিন এজার, তরুন জিমে যায় একটু মোটা সোটা হওয়ার জন্য, একদম সালমান খানের মত বডি বানানোর জন্য। জিমের ট্রেইনার ও উনারে বেশি বেশি খাওয়ার জন্য Megestrol acetate সিরাপ ধরায় দেন।
আবার আমাদের দেশের বাবা মাদের নিজেদের পিচ্চি বাচ্চার প্রতি একটাই কমন অভিযোগ থাকে, "বাচ্চা খেতে চায় না, বাচ্চার রুচি নাই" আরে ভাই, বাচ্চার যতটুক খাওয়া দরকার ততটুকু সে ঠিক-ই খাচ্ছে। সে তো আর আপনার মত এক গামলা ভাত খাবে না, এইটা উনাদেরকে আর কে বুঝাবে। উনারা যায় পেডিট্রিসিয়ানের কাছে। বুইঝা, না বুইঝা এমবিবিএস পাশ করা ডাক্তার ঔষধ কোম্পানির MR এর কথা শুনে বাচ্চার বাপ মারে ধরায়ে দেয় megestrol সিরাপ।
আবার অনেকে লোকমুখে শুনে, Megestrol খেলে মোটা হয়। অন্যের কথা শুনেই শুরু করে দেয় Megestrol সেবন।
এখন এই megestrol চিকনা মাইনষের ক্ষুধা বাড়ায়ে তাহারে কইরা দেয় মোটা, আর যে পিচ্চি খাইতে চায় না, সে পিচ্চি এক গামলা ভাত খেয়ে হয়ে যায় কিউট, নাদুসনুদুস।
সমস্যা শুরু হয় এরপরে। পেশেন্ট এরপর একগাদা সাইড এফেক্ট নিয়ে ডাক্তারের কাছে ফিরে আসে। পাঁচ বছরের বাচ্চারে দেখা গেসে megestrol খাওয়াইসে, কয়েকদিনের মধ্যে ঐ বাচ্চার ব্রেস্ট ডেভেলপ হওয়া শুরু করে। চিকিৎসাবিজ্ঞানে যাহারে বলে "Gynaecomastia" যেই ব্যাটা মোটাতাজা সালমান খানের মত হওয়ার জন্য megestrol খাওয়া শুরু করসিলো, ঐ ব্যাটার শুরু হয় সেক্সুয়াল ডিসফাংশান। বুঝেন ঠ্যালা এইবার।
এখন আসি মূল কথায়। চিকিৎসক হিসেবে Appetite বাড়ানোর জন্য Megestrol প্রেস্ক্রাইব করা ভুল না, এইটা অপরাধ। অপরাধ এইজন্য বলছি কারণ, নামের আগে ডাক্তার বসাবেন , কিন্তু খালি একটা মেডিসিনের একটা indication জাইনাই, MR-দের কথা শুইনা ঐটা প্রেস্ক্রাইব কইরা দিবেন, তাহলে আপনি আর কি বালের ডাক্তার হইলেন। আপনারে আর কি জন্য তাহলে এত ধাপে ধাপে Physiology, Pharmacology, Pathology পড়াইলো? ডাক্তার হিসেবে indication দেখে মেডিসিন লিখা পাপ।Indication দেখে মেডিসিন লিখবে ফার্মেসির হাতুড়ে ডাক্তার, এমবিবিএস ডাক্তার নয়। জানতে হবে ঐ মেডিসিন কিভাবে কাজ করে, কি কি সাইড এফেক্ট শো করতে পারে, কেন ঐ সাইড এফেক্ট শো করবে। এক Megestrol এর অনেক সাইড এফেক্ট আছে। Irregular menstruation, vaginal bleeding, বমিভাব, হাতে পায়ে পানি আসতে পারে, কার্ডিওভাস্কুলার সমস্যা হতে পারে Megestrol নেওয়ার কারণে। তাই Megestrol প্রেস্ক্রিপশানে লিখার সময় সাধু সাবধান।
হ্যাঁ, Megestrol আপনি লিখবেন Appetite বাড়ানোর জন্য, কিন্তু ঐটা সুস্থ মানুষরে না, Cancer /AIDS পেশেন্টের Cachexia হয়, ঐক্ষেত্রে Appetite Stimulant হিসেবে Megestrol প্রেস্ক্রাইব অবশ্যই করবেন। কিন্তু ৫ বছরের সুস্থ বাচ্চারে না, ৩০ বছরের সুস্থ চিকনা চাকনা মানুষরে না।
আর লোকমুখে শুনেই যারা ঔষধ সেবন শুরু করেন, তারাও সাবধান। আরেকজন থেকে শুনছেন, মোটা হইবেন, এই ভাইবা ঔষধ শুরু করছেন, পরে দেখবেন, আপনি মোটা হইসেন ঠিকই, কিন্তু মেশিন আর কাজ করছে না।
অবশেষে, Megestrol কোনো সুস্থ মানুষের Appetite Stimulant নয়। যতটা সম্ভব এই মেডিসিনকে এভয়েড করুন।
বিনীত,
মারসাদ (Megestrol না খাই) মহিউদ্দিন
তথ্যসূত্র : --> https://pubmed.ncbi.nlm.nih.gov/3894001/#:~:text=These%20experiments%20show%20that%20elevations,may%20affect%20subsequent%20food%20intake --> https://en.m.wikipedia.org/wiki/Progesterone --> https://en.m.wikipedia.org/wiki/Progestogen_(medi
Comments
Post a Comment